Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন।

লিবিয়া থেকে মুক্ত হয়ে আগামীকাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৫ বার

অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে অবশেষে নিজ ভূমে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে এই প্রবাসীদের প্রত্যাবাসন করা হচ্ছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা এই দলটির মধ্যে ৩৬ জন সমুদ্রপথে আটকের পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। বাকি ১৩৮ জন ত্রিপলীর চরম ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিবেশ থেকে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যের বিষয় হলো, এই ১৭৪ জনের মধ্যে ৪১ জনই শারীরিকভাবে অসুস্থ।

প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে দেশে ফেরা এসব প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের শ্রম কাউন্সেলর ও প্রথম সচিব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তাদের খোঁজখবর নেন এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ ঝুঁকি ও নেতিবাচক দিকগুলো তুলে ধরে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অবৈধভাবে বিদেশ যাত্রার ফলে যেমন শারীরিক ও আর্থিক ক্ষতি হয়, তেমনি এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপর। রাষ্ট্রদূত তাদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার এবং ভবিষ্যতে সবসময় বৈধ ও নিরাপদ পথ বেছে নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি, মানবপাচারকারী ও দালাল চক্রের অপতৎপরতা রুখতে এবং জনসচেতনতা সৃষ্টিতে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

লিবিয়ায় আটকে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী