Dhaka ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বাংলাদেশের পোশাক খাতে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জাপানি ব্র্যান্ড ইউনিক্লো

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার

জাপানের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পোশাকশিল্পে ইউনিক্লোর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও আস্থার জন্য ধন্যবাদ জানান। এ সময় দেশের তৈরি পোশাক (RMG) খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই (সাসটেইনেবল) পোশাক উৎপাদন খাতে বিনিয়োগকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

আলোচনায় উভয় পক্ষ প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন, পণ্যের নতুন উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। ইউনিক্লোর কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা, বিশেষ করে জমির প্রাপ্যতা এবং সহজ শর্তে অনুমোদন দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এছাড়া, বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অন্যদিকে, জাপানি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু