Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৫৫ বছরেও গড়ে ওঠেনি পণ্যের বছরব্যাপী সরবরাহ ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী প্রবীণদের সংখ্যা ছাড়াল শিশু! চীনের সামনে নতুন demographic বা জনসংখ্যাগত চ্যালেঞ্জ বিসিআইসিতে দুর্নীতির পাহাড়: দুদকের জালে সাবেক চেয়ারম্যান ও এমডিসহ প্রভাবশালী সিন্ডিকেট ইসলামী ব্যাংক থেকে ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর স্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন ছাড়াই প্ল্যান্ট নির্মাণ: সুপার পেট্রোকেমিক্যালের বৈধতা পাওয়ার মরিয়া চেষ্টা নিয়ে প্রশ্ন বগুড়া বিশ্ববিদ্যালয়ে ইউজিসির অডিট আপত্তি: চাকরিবিধি ছাড়াই নিয়োগ ও বয়স নিয়ে প্রশ্ন অনুমোদিত শয্যার তিন গুণ রোগীর চাপ, সংকটের আড়ালে চিকিৎসকদের নীরব সংগ্রাম কুয়াকাটায় সাঈদীপুত্রর ‘ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট’র নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন মাদারীপুর এলজিইডিতে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ: সাবেক নির্বাহী প্রকৌশলী বাবুল আখতারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় পট পরিবর্তনেও বদলায়নি দৃশ্যপট: সিন্ডিকেটের কবজায় বিএডিসির বীজ ও কোটি টাকার কাজ

মোদির খাসতালুক বারাণসীতে ধাক্কা বিজেপির, উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনে জয় সমাজবাদী পার্টির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২২ বার

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের শাসকদল বিজেপির জন্য বড় ধরনের রাজনৈতিক অস্বস্তির খবর সামনে এসেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। শিক্ষক আসনে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)।

বুধবার (২৮ অক্টোবর) উত্তরপ্রদেশের ১১টি শিক্ষক ও স্নাতক আসনের ভোটগণনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বারাণসীর শিক্ষক আসনে সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব ১০ হাজার ৯৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিজেপি প্রার্থী প্রমোদ মিশ্র পেয়েছেন মাত্র ৬ হাজার ৬০ ভোট। এছাড়া বারাণসীর স্নাতক আসনেও সমাজবাদী পার্টির প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

বারাণসীতে ভরাডুবি হলেও উত্তরপ্রদেশের অন্য বেশ কয়েকটি আসনে নিজেদের আধিপত্য ধরে রাখতে পেরেছে পদ্মশিবির। লখনউয়ের শিক্ষক আসনে জয় পেয়েছেন বিজেপির উমেশ দ্বিবেদী। পাশাপাশি মেরঠের শিক্ষক ও স্নাতক আসন এবং বরেলি-মোরাদাবাদ শিক্ষক আসনেও জয় পেয়েছে শাসকদল।

শিক্ষক ও স্নাতক কোটার এই নির্বাচনকে সরাসরি বিধানসভা নির্বাচনের মাপকাঠি না মানলেও, রাজনৈতিক বিশ্লেষকরা এর গুরুত্বকে ছোট করে দেখছেন না। বিশেষ করে প্রধানমন্ত্রী মোদির নিজের কেন্দ্রেই বিজেপির এই পরাজয় বিরোধীদের হাতে নতুন রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে এই ফল সমাজবাদী শিবিরের মনোবল বহুলাংশে বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বর্তমানে বাকি আসনগুলোর চূড়ান্ত ফলাফল ও সামগ্রিক রাজনৈতিক গতিপ্রকৃতির দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৫৫ বছরেও গড়ে ওঠেনি পণ্যের বছরব্যাপী সরবরাহ ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী