Dhaka ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুধু জিপিএ-৫ বা সনদ অর্জন নয়, শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্তকারীরা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে: নরসিংদীতে খায়রুল কবির খোকন ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল! গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনা—কোনোটি নিয়েই ব্যবসা করা চলবে না: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ চীন ও ওমানের বিশাল অর্থনৈতিক সমঝোতা: সই হলো মুদ্রা বিনিময়সহ ৩৭ চুক্তি ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক

২৩ বছরের খরা কাটাতে ঢাকায় শুরু হচ্ছে সাফ মিশন, প্রথম ম্যাচেই ভুটানের মুখোমুখি বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার

দীর্ঘ আট বছর পর দেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় উন্মাদনা—সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মহারণের জন্য ইতোমধ্যে সবার আগে ঢাকায় পা রেখেছে ভুটান দল। আর ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

১৫তম এই সাফ চ্যাম্পিয়নশিপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে এবং ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ৭টি দেশের অংশ নেওয়ার কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টে খেলতে পারছে না নেপাল। ফলে ৬টি দল নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই হবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়বে মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর হবে ফাইনাল লড়াই।

ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ এবার বাংলাদেশের সামনে। ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে হারিয়ে সাফের একমাত্র সোনালী ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।

দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে ঘরের মাঠে আবারও সাফের মুকুট পরার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এখন কেবল মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার অপেক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শুধু জিপিএ-৫ বা সনদ অর্জন নয়, শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী