Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাবাদার তোপের মুখে তামিম-হৃদয়ের প্রতিরোধ, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন রেকর্ড শিরোনাম: নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের পাশে থাকার ঘোষণা এরদোয়ানের: যা যা সহযোগিতার আশ্বাস মিলল বর্তমান জব মার্কেটের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও দক্ষতা বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ কাজ ছাড়াই ২৩৫ কোটি টাকা গায়েব, মামলা এড়িয়ে বহাল তবিয়তে প্রকৌশলী ফুলকাম ১,৫০০ আইফোন খালাসে শুল্ক ফাঁকির অভিযোগ: আলোচনার কেন্দ্রে ঢাকা কাস্টমসের এআরও ফারুক সাত বছরে কর কর্মচারী ফুয়াদ অর্ধশত কোটি টাকার মালিক! মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা

মুকসুদপুরে ১০ টি গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক নিহত ১ জন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন ও একজন নিহত হয়েছেন, নিহত ব্যাক্তির নাম ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বি এন পির, সদস্য সচিব । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনায় মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাবাদার তোপের মুখে তামিম-হৃদয়ের প্রতিরোধ, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন রেকর্ড

মুকসুদপুরে ১০ টি গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক নিহত ১ জন

আপডেট টাইম : ১০:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬