Dhaka ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয়: জাফর হাজী গ্রেপ্তার ইসরাইলে সরকার গঠন নিয়ে জটিল সমীকরণ: বৃহত্তর জোটে আগ্রহ নেতানিয়াহুর, বিরোধীদের পছন্দ আইজেনকট পাকিস্তানে এমবিবিএস ও বিডিএসে পড়ার সুযোগ, আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি: মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে আজও বন্ধ একাধিক কারখানা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ত্রিপুরায় বিএসএফ ও গ্রামবাসীর সংঘর্ষ: ৩ সদস্যসহ আহত বেশ কয়েকজন কংগ্রেসে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন: ডোনাল্ড ট্রাম্প মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ: নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ নবায়নযোগ্য জ্বালানিই একমাত্র বিকল্প, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ১৫০০ কোটি টাকার তহবিল: প্রধানমন্ত্রী রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়েতে ‘ইমরান বাবুরাজত্ব’: দুর্নীতির পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

বিএনপি-ছাত্রদল-যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সই করা এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, এনসিপি একই দিন হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল একই সময় ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের মতে, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ পরিস্থিতিতে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং, যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে— এমন সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয়: জাফর হাজী গ্রেপ্তার