Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আইফোন কিনতে সন্তান বিক্রি! পটুয়াখালীতে উদ্ধার শিশু, অভিযুক্ত বাবা আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩০ বার

পটুয়াখালী: দামি আইফোন কেনার লালসা মেটাতে নিজের মাত্র দেড় বছরের শিশুসন্তানকে বিক্রি করে দেওয়ার মতো এক লোমহর্ষক ঘটনা ঘটেছে পটুয়াখালীর দশমিনায়। উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। তবে দেশজুড়ে তীব্র সমালোচনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ।

অভিযুক্ত বাবার নাম মো. মারুফ মুন্সি। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

ঘটনার বিবরণ গত শনিবার (২৯ আগস্ট) সকালে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মা মাহফুজা বেগমের কাছ থেকে দেড় বছরের ছেলে মুসাকে নিয়ে বের হন মারুফ। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় স্বজনদের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা জানতে পারেন, মারুফ তার সন্তানকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে সেই টাকা দিয়েই তিনি একটি ‘আইফোন ১৩ প্রো ম্যাক্স’ ক্রয় করেন।

সন্তান বিক্রির এই খবরটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। খবর পেয়ে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মারুফ মুন্সিকে আটক করে। একই দিন রাত ১০টার দিকে শিশু মুসাকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত বাবার দাবি পুলিশের হাতে আটক হওয়ার পর সাংবাদিকদের কাছে সন্তান বিক্রির বিষয়টি অস্বীকার করেন মারুফ। তিনি দাবি করেন, দেনা পরিশোধের চাপে পড়ে লালন-পালনের জন্য সন্তানকে অন্য পরিবারে দিয়েছিলেন এবং ভেবেছিলেন পরে ফিরিয়ে আনবেন। তিনি কোনো লিখিত চুক্তি করেননি এবং ১ লাখ টাকা নয়, মাত্র ৫ হাজার টাকা নিয়েছিলেন বলে দাবি করেন। তবে নিজের এমন সিদ্ধান্তকে বড় ধরনের ভুল বলে স্বীকার করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু