Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন।

‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এ সেরা ঢাকার খন্দকার ফারজানা ইয়াসমিন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৩ বার

সারাদেশে স্বাস্থ্যকর প্রোটিনযুক্ত খাদ্যাভ্যাস ছড়িয়ে দিতে এবং পুষ্টিসচেতনতা বাড়াতে আয়োজিত ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর বিজয়ী হয়েছেন ঢাকার খন্দকার ফারজানা ইয়াসমিন। গত শনিবার রাজধানীর একটি অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটির বর্ণাঢ্য গ্র্যান্ড ফাইনাল শেষ হয়।

যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)। ‘প্রোটিন দিয়ে আপনার খাবারের পুষ্টি বাড়ান’—এই বার্তা নিয়ে দেশের তিন প্রধান বিভাগ সিলেট, খুলনা ও ঢাকায় প্রাথমিক পর্বগুলো অনুষ্ঠিত হয়েছিল। আঞ্চলিক ধাপ পেরিয়ে মূল লড়াইয়ে উঠে আসেন সেরা ২০ জন রন্ধনশিল্পী।

সেরাদের তালিকা:

  • চ্যাম্পিয়ন: খন্দকার ফারজানা ইয়াসমিন (ঢাকা)

  • প্রথম রানারআপ: মো. নাহিদ হাসান (ঢাকা)

  • দ্বিতীয় রানারআপ: মো. মিরাজুল ইসলাম (খুলনা)

  • চতুর্থ স্থান: প্রেইজি সিনহা এমি (সিলেট)

  • পঞ্চম স্থান: ফারহানা আক্তার নিপা (ঢাকা)

আয়োজক প্রতিষ্ঠানগুলো জানায়, দৈনন্দিন জীবনে পোল্ট্রি মাংস, ডিম ও সয়াবিনের ব্যবহার বাড়িয়ে প্রতিটি পরিবারে সহজলভ্য প্রোটিন নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এতে শিশুদের মেধা বিকাশ ও জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিপিআইসিসি-র আহ্বায়ক মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএসইসি-র বাংলাদেশ মার্কেট লিড হাবিবুর রহমান।

প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, প্রখ্যাত রন্ধনবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা এবং পুষ্টিবিদ ইসরাত জাহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী