Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি

নাগরপুরে পলিটেকনিক শিক্ষার্থী হত্যা: মাটিচাপা লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২৮ বার

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের চার দিন পর মো. শামিম (২৩) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশে মাটিচাপা দেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে স্থানীয় অনিক নামের এক যুবকের দেওয়াতথ্যের ভিত্তিতে বস্তাবন্দী অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শামিম উপজেলার ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি ‘সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি’র শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

যেভাবে নিখোঁজ ও মুক্তিপণ দাবি:

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট (শুক্রবার) বিকেলে ভিকন ভাদ্রা গ্রামের অনিক ফোনে ডেকে নেওয়ার পর থেকেই নিখোঁজ হন শামিম। সন্ধান না পেয়ে ২৩ আগস্ট নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। নিখোঁজের পর শামিমের মোবাইল থেকে পরিবারের কাছে কল করে ৩০ মিনিটের মধ্যে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং পরপরই ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

তদন্ত ও লাশ উদ্ধার:

ঘটনার তদন্তে নেমে শামিমের মোবাইল কললিস্টের সূত্র ধরে ২৪ আগস্ট রাতে অনিককে আটক করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অনিক স্বীকার করেন যে, তিনি শামিমকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন এবং লাশ বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রেখেছেন। পরবর্তীতে তার বাড়ি থেকে শামিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে অনিকের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে শামিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য:

এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল মল্লিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি তার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, “সন্দেহভাজন অনিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা বের করতে অধিকতর তদন্ত চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ