Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি: নেপাল দূতাবাসে বাংলাদেশ সরকারের গভীর শোক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার

উত্তর নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যা ও মর্মান্তিক ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, ২৬ আগস্টের এই প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষ ও পর্যটকের মৃত্যুতে বাংলাদেশ গভীরভাবে ব্যথিত। এই সংকটময় পরিস্থিতিতে নেপালের বন্ধুভাবাপন্ন জনগণের পাশে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

তিনি আরও পুনর্ব্যক্ত করেন, দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশ যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। নেপালের জনগণের অদম্য শক্তি ও সাহসিকতার ওপর আস্থা রেখে বাংলাদেশ বিশ্বাস করে যে, তারা দ্রুতই এই কঠিন ট্র্যাজেডি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু