Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য, কড়া জবাব দিলেন শিবালিকা ওবেরয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার

মাতৃত্ব-পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে নেটদুনিয়ায় বিদ্রূপের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে একশ্রেণীর নেটিজেন তাঁর চেহারা ও বয়স তুলে কটাক্ষ শুরু করেন।

ঘটনাটি ঘটে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে, যেখানে সাধারণ সাদা সালোয়ার-কামিজে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেখানে তোলা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরপরই তৈরি হয় বিতর্ক। অনেকে অভিনেত্রীর পরিবর্তিত অবয়ব নিয়ে আপত্তিকর মন্তব্য করতে থাকেন।

তবে এই ট্রোলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ক্যাটরিনার অনুরাগী ও সহকর্মীরা। তাঁরা স্পষ্ট জানান, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে রূপান্তর ঘটা অত্যন্ত স্বাভাবিক এক প্রক্রিয়া। অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও ট্রোলারদের জবাব দিয়ে বলেন, মা হওয়ার পর শরীর পূর্বের অবস্থায় ফিরতে সময় লাগে এবং এ ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে ট্রোল করা অনুচিত।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মা হন ক্যাটরিনা। তারপর থেকেই তিনি রূপালী জগত ও গণমাধ্যম থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পরিবারকে সময় দিচ্ছিলেন। তবে ভক্তদের জন্য সুখবর হলো, নতুন কয়েকটি চলচ্চিত্রের গল্প বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তিনি, খুব জলদিই তাঁকে ফের পর্দায় দেখা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু