Dhaka ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বিচারকদের পদায়ন কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল রেকর্ড ভাঙার খেলায় নতুন ইতিহাস- ১৭০ কোটি ভিউ ছাড়াল পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শর্ত শিথিল নয়: যুদ্ধ বন্ধে তেহরানের অনড় অবস্থান স্পষ্ট করলেন মোজতবা খামেনি পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: রাজশাহী সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ার ইনানী সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ ১ পর্যটক, উদ্ধার ১ দুই মাসের মধ্যে কাজে দৃশ্যমান অগ্রগতি না এলে প্রকল্প পরিচালকদের অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কুয়েটে বড় সিদ্ধান্ত: ৫ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: রহস্যজনক মৃত্যু নিয়ে পরিবারের দাবি ভাইরাল বিতর্কের রেশ কাটতে না কাটতেই কুড়িগ্রামের রাজারহাট ইউএনওর ছুটি নিয়ে নতুন প্রশ্ন কুমিল্লার বুড়িচং থানা এলাকায় ডিবি পরিচয়ে ছিনতাইকালে তিনজন আটক

দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু স্থানে মাঝারির চেয়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বিচারকদের পদায়ন কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল