Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট

সংসদে স্থায়ী কমিটির সভাপতি বণ্টন নিয়ে ক্ষোভ: বিরোধী জোটের ওয়াকআউট, কক্ষে একাই অবস্থান হাসনাত আবদুল্লাহর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন ঘিরে সংসদ অধিবেশনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কোনো স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধি না রাখার প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন (ওয়াকআউট) জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) মোট ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। তবে এসব কমিটির একটিরও সভাপতির দায়িত্ব বিরোধী দলকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী সদস্যরা। বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা অনুপাত অনুযায়ী পদ বণ্টনের দাবি জানিয়ে একযোগে সংসদ ত্যাগ করেন।

অধিবেশনে নজিরবিহীন দৃশ্য বিরোধী জোটের সদস্যরা বেরিয়ে গেলেও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা প্রথমে অধিবেশন কক্ষেই অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর হানজালা বের হয়ে গেলেও শেষ পর্যন্ত নিজের আসনে অনড় থাকেন হাসনাত আবদুল্লাহ। সংসদ মুলতবি ঘোষণার ঠিক আগে তিনি স্পিকারের কাছে বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান এবং তৎকালীন ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে কথা বলার সুযোগ দেন।

সরকারের শর্ত স্থায়ী কমিটির সভাপতি পদ নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্কের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বিরোধী দল যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে অংশ নেয়, তবেই কেবল সংসদে তাদের আসনসংখ্যার আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত