Dhaka ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বোয়ালমারীর শতবর্ষী রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়ম, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সুপারিশ

সরকারি বিধি না মেনে দোকান নির্মাণ ও পণ্য ক্রয়, ভাড়ার তথ্যে অসঙ্গতি; জমা হয়নি ২৪ লাখ ২০ হাজার ৫০টাকা আয়কর

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শতবর্ষী রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান শেখের বিরুদ্ধে আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নানা অনিয়ম ও অসঙ্গতির তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে।

প্রায় ১২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে সরকারি বিধি অনুসরণ না করে উন্নয়নকাজ ও পণ্য ক্রয়, দোকানঘর নির্মাণ ও ভাড়ার তথ্য যথাযথভাবে উপস্থাপন না করা, অতিরিক্ত বা অনিয়মিত ভাউচার ব্যবহারের অভিযোগ, দোকানভাড়ার আয়ের ওপর প্রযোজ্য আয়কর সরকারি কোষাগারে জমা না দেওয়া, জমির নথি হালনাগাদ না থাকা এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল নিয়ে অসন্তোষের বিষয় উল্লেখ করা হয়েছে।

সরকারি ক্রয়বিধি না মেনে ব্যয়ের অভিযোগ

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নকাজ ও পণ্য ক্রয়ের ক্ষেত্রে যথাযথ টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সরকারি ক্রয়বিধি অনুসরণ না করে এসব ব্যয় করা হয়েছে বলে নিরীক্ষা দল আপত্তি জানিয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধানের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

দোকানঘর নির্মাণ ও ভাড়ার তথ্যে অসঙ্গতি

বিদ্যালয়ের দোকানঘর নিয়েও নিরীক্ষা প্রতিবেদনে আপত্তি তোলা হয়েছে। সরকারি বিধি অনুসরণ করে দোকানঘর নির্মাণ করা হয়েছে কি না এবং দোকানভাড়া থেকে পাওয়া আয়ের সঠিক তথ্য হিসাবভুক্ত করা হয়েছে কি না—এসব বিষয়ে প্রশ্ন তুলেছে নিরীক্ষা দল।

একই সঙ্গে অতিরিক্ত বা অনিয়মিত ভাউচার ব্যবহারের বিষয়েও প্রতিবেদনে আপত্তি রয়েছে।

জমা হয়নি, ২৪ লাখ ২০ হাজার ৫০ টাকা আয়কর

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিদ্যালয়ের দোকানঘরের ভাড়ার ওপর প্রযোজ্য আয়কর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এ বাবদ ২৪ লাখ ২০ হাজার ৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে নিরীক্ষা দল।

এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন উৎস থেকে পাওয়া অর্থ ব্যাংকে জমা দেওয়া ও ব্যয়ের ক্ষেত্রেও যথাযথ আর্থিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভ্যাট-ট্যাক্স পরিশোধ এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণেও কিছু অসঙ্গতি পেয়েছে নিরীক্ষা দল।

প্রধান শিক্ষকের নিয়োগের নথিও পর্যালোচনা

নিরীক্ষার অংশ হিসেবে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান শেখের নিয়োগসংক্রান্ত নথিও পর্যালোচনা করা হয়েছে। তাঁর নিয়োগ বিধি অনুযায়ী হয়েছে কি না, পূর্ববর্তী প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা এবং চাকরির ধারাবাহিকতার বিষয়গুলো যাচাই করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

বিদ্যালয়ের জমি নিয়েও প্রশ্ন

বিদ্যালয়ের জমির তথ্য নিয়েও নিরীক্ষায় প্রশ্ন তোলা হয়েছে। রেকর্ড অনুযায়ী বিদ্যালয়ের নামে ২ দশমিক ৭৮ একর জমি রয়েছে। তবে খারিজ, রেকর্ড ও অন্যান্য ভূমি-সংক্রান্ত নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে বিদ্যালয়ের জমির নামজারি ও ভূমি-সংক্রান্ত কাগজপত্র হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একাডেমিক ফলাফল নিয়েও অসন্তোষ

আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে নিরীক্ষা দল। প্রতিবেদনে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাশের হার সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল বাড়াতে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবক সমাবেশ আয়োজনের সুপারিশ করা হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহির সুপারিশ

বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আয়-ব্যয়ের হিসাব নিয়মিত পরিচালনা কমিটির সভায় উপস্থাপন, ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

সব মিলিয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে বিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে একাধিক অনিয়ম ও অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়ম সংশোধন এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নিরীক্ষা দল।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু