
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্রম বা কারিকুলামে পরিবর্তন এসেছে এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। তাই শিক্ষার্থীদের এখন নিয়মিত পড়ার টেবিলে ফিরতে হবে।”
শনিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:
-
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম
-
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাজনীন সুলতানা
-
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম
-
শহর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন
-
তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন
-
কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল
-
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন
-
ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান
-
পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম
-
সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার
এছাড়া সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান ও ঐশ্বর্যসহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে যুবসমাজের অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনলাইন ডেস্ক 

























