Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

কলম্বিয়ায় ড্রোন হামলা ও গোলাগুলি: নিহত ৩ সেনা, ইএলএনকে দায়ী করল সেনাবাহিনী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কাটাতুম্বো এলাকায় একটি সামরিক স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা ও সশস্ত্র সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এই হামলায় আহত আরও চার সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’ (ইএলএন) এই হামলা পরিচালনা করেছে।

নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, উত্তর সান্তান্দার প্রদেশের ওই সামরিক স্থাপনাটিতে অন্তত ২০টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে প্রথমে হামলা চালানো হয়। ড্রোন থেকে বিস্ফোরক ফেলার পরপরই সেনাসদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সরাসরি বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষের স্থান থেকে প্রথমে দুই সেনার মরদেহ উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

ঘটনার পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে সতর্কবার্তা জারি করেন। তিনি বলেন, কোনো পুলিশ বা সেনাসদস্যের ওপর হামলা চালানো হলে রাষ্ট্র তার পুরো ক্ষমতা ও শক্তি দিয়ে ইএলএনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

প্রেসিডেন্ট এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার সময় থেকেই সশস্ত্র অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযানের নীতি গ্রহণ করেছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, তার এই কঠোর নীতি সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, কাটাতুম্বো এলাকাটি ইএলএন বিদ্রোহীদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরেই সেখানে সরকারি বাহিনীর অভিযান চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে আগামী সপ্তাহে কলম্বিয়ার বারানকিয়া শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রেসিডেন্ট এসপ্রিয়েলার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর