Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার
প্রতারণার মামলায় বিচারিক আদালতের দেওয়া দুই বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
রবিবার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
আদালতে বিদিশা সিদ্দিকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া। তিনি জানান, উচ্চ আদালত জামিন প্রদান করায় বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে এখন আর কোনো আইনি জটিলতা বা বাধা নেই।
উল্লেখ্য, রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় নিম্ন আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন। ওই রায়ের পর গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের কাছে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টের শরণাপন্ন হয়ে এই জামিন পান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর