Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ইসলামিক আইনেই সর্বোচ্চ কল্যাণ, হেবা আইনে পরিবর্তনের উদ্যোগে রফিকুল ইসলাম মাদানীর ক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০ বার

ইসলামিক উত্তরাধিকার ও হেবা (দান) সংক্রান্ত আইনে যেকোনো ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়ে কঠোর সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। বাবা-মায়ের প্রতি সহানুভূতির দোহাই দিয়ে আল্লাহর নির্ধারিত ধর্মীয় বিধানে অনধিকার চর্চা না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাবা-মায়ের প্রতি আবেগ কিংবা দরদ দেখিয়ে যদি হেবা বা দান সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হয়, তবে ভবিষ্যতে ছেলে ও মেয়ের সম্পত্তি বণ্টনের নির্দিষ্ট বিধান নিয়েও প্রশ্ন তোলা হতে পারে। তাই এই ধরনের অযৌক্তিক প্রচেষ্টা বা অজুহাত বন্ধ করার দাবি জানান তিনি।

তিনি আরও জোর দিয়ে বলেন, মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি বান্দার জন্য যে বিধান বা আইন নির্ধারণ করেছেন, তাতেই সবার চূড়ান্ত কল্যাণ রয়েছে। আল্লাহর আইনের ওপর মানুষের নিজস্ব মতামত বা অতিরিক্ত হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। রবের আদেশ পুরোপুরি অনুধাবন করতে না পারলেও এর ওপর আস্থা রেখে মেনে নেওয়াকেই ঈমান ও প্রকৃত মুসলিমের পরিচয় বলে তিনি ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু