
আগামী ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে, যার মধ্যে খাবার খরচও অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাজিদের আর্থিক চাপ কমাতে ও হজ ব্যবস্থাপনা আরও সহজ করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।
প্যাকেজ ও বিমান ভাড়ার বিস্তারিত:
-
প্যাকেজ-১: ২০২৬ সালে এই প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে ৭৫ হাজার ৩৫৪ টাকা কমিয়ে তা ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে (যার মধ্যে খাবার বাবদ ৩৯,১৩৬ টাকা অন্তর্ভুক্ত)।
-
প্যাকেজ-২: ২০২৬ সালে এই প্যাকেজ ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। ২০২৭ সালে ৫৩,২৩৩ টাকা কমিয়ে তা ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে (যার মধ্যে খাবার বাবদ ২৯,০০০ টাকা অন্তর্ভুক্ত)।
-
বিমান ভাড়া: বিমান ভাড়াও ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। ২০২৬ সালের ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকার স্থলে ২০২৭ সালে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
সাধারণত প্রতি বছর সেবা ও আনুষঙ্গিক খরচ বাড়লেও, এবার হাজিদের সুবিধার কথা ভেবে সরকার উল্টো খরচ কমানোর নজির গড়েছে।
অতিরিক্ত টাকা সরাসরি ফেরত: ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪,৩৮আই জন হজযাত্রী হজ পালন করেন। নির্ধারিত বাজেটের চেয়ে খরচ কম হওয়ায় উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে বিএফটিএনের (BEFTN) মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনায় এবং স্বচ্ছ ব্যবস্থাপনার কারণে সৌদি হজ মন্ত্রণালয়ও বাংলাদেশের এবারকার হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে বলে জানান ধর্মমন্ত্রী।
অনলাইন ডেস্ক 

























