
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ০৯/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২১:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন টেঙ্গুরী চৌরাস্তা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ইউনুস আলী(৫৩), পিতা- মৃত ইসমাইল দেওয়ানকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান ১৫,০০০/- পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, আসামী মোঃ ইউনুস আলীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























