Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু

দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তোলার অনুরোধ ভারতের আমদানিকারকদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ বার

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানির ওপর জারি থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে এএনআই সূত্রে জানা গেছে।

চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হতো। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি বন্ধ করার নির্দেশ দেওয়ার পর থেকেই তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে আসছেন।

সংগঠনটি আরও জানায়, ২০১৯ সাল থেকে প্রতি বছর পূজার মৌসুমে মাত্র ১ মাসের জন্য সাময়িক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তা পর্যাপ্ত নয়।

দুই বাংলার অভিন্ন ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের কথা উল্লেখ করে ভারতীয় আমদানিকারকরা জানান—পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয়। এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ইলিশের ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভারতের ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা বাংলাদেশ সরকারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ থাকবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী