Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সদস্য আবদুল্লাহ, হ্যাপি আক্তার, জুয়েল রানা, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন, আনিস প্রমুখ ।

মাসিক সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের প্রত্যেক সদস্য সংগঠন এর অতীত বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন । সাধরন সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন, ” ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্লাবের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে । সংগঠন পরিপন্থী যে কোন কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে এবং এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে “।

সভায় সম্প্রতি অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর বার্ষিক নৌকা ভ্রমণ-২০২৬ এর বিষয়ে আলোচনা করা হয়েছে । ক্লাবের সকলের সম্মিলিত মতামত এর ভিত্তিতে মোঃ দেলোয়ার হোসেন এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় সংগঠনে স্বপদে সংযুক্ত করা হয়েছে ।

মাসিক সভায় উপস্থিত সকলেই নিজদের বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) কে দৈনিক বাংলাদেশ সমাচার এর ধনবাড়ী উপজেলা প্রতিনিধি হওয়ায় অভিনন্দন জানান । সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) মাসিক সভায় নির্দিষ্ট সময়ে সবাইকে উপস্থিত হয়ে যার যার অভিমত এবং পরামর্শ ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানান ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু