Dhaka ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার

রাজধানীর ধানমন্ডি থানা এলাকার ২৭ নম্বর রোডের বাটা শোরুমের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে ধানমন্ডি থানা পুলিশ তিনজনকে এবং মোহাম্মদপুর থানা পুলিশ ইমরান নামের একজনকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল অতিক্রম করে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে এবং একটি ব্যানার উদ্ধার করে।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ইমরান নামে একজনকে তারা আটক করতে সক্ষম হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর