Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

নাসিরনগরে একটি আধুনিক গ্যালারি স্টেডিয়াম করে দেয়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের

দেশী বিদেশী তারকা খেলোয়াড়দের অংশ গ্রহণের মধ্য দিয়ে নাসিরনগরে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নুরপুর কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর  জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোঃ আনিসুল হক,
‎উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া – ১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব এম এ হান্নান এমপি,
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,
‎সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি,
‎অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মফিজ উদ্দিন আহমেদ ফরিদ,
‎জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ,
‎জেলা বিএনপির  সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন,
‎স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী,
‎বে- সরকারি টিভি চ্যানেল আই এর জনপ্রিয় উপস্থাপিকা ও নাসিরনগরের কৃতী সন্তান দীপ্তি চৌধুরী,
‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিন।
‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলী আজম চৌঃ,
‎উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌঃ, সহ আরো অনেকে।
‎
‎এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
‎শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদেরকে মাদক থেকে দূরে রেখে দেশের তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে নতুন করে ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে সরকার কাজ করছে।
‎তিনি আরও বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা
‎খুঁজে বের করতে হবে।
‎নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে খেলাধুলাকে আরও শক্তিশালী করাই
‎হচ্ছে এ সরকারের লক্ষ্য।
‎নাসিরনগর উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি বলেন, মাঠ কতৃপক্ষ চাইলে আমি এই মাঠকে স্টেডিয়ামে রুপান্তরিত করে দেব। এই বিষয়ে যথাযথ পদক্ষেপের জন্য তিনি স্হানীয় সংসদ সদস্য ও ডিসি মহোদয়কে নির্দেশ দেন।
‎
‎এ সময় খেলার উদ্বোধক ও স্হানীয় সংদস সদস্য জনাব এমএ হান্নান (এমপি) বলেন,
‎জনাব তারেক রহমানের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ করছে। আমাদের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে খেলা- ধূলো প্রতি মনোনিবেশ করতে এ সরকার কাজ করে যাচ্ছে।
‎
‎নূরপুর রহিম ফুটবল একাদশ বনাম লক্ষীপুর একাদশ ফাইনাল খেলায় মাঠজুড়ে হাজার হাজার দর্শকদের উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা খেলার মাঠে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। উত্তেজনাপূর্ণ খেলায় নুরপুর রহিম একাদশ লক্ষিপুর একাদশকে ০২/০১ গোলে পরাজিত করে জয়ী হয়।
‎এছাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পূর্ববর্তী সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এর উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
‎
‎খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খেলার উদ্বোধক মাননীয় সংসদ সদস্য জনাব এমএ হান্নান।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু