Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মিরপুরে হকার উচ্ছেদে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডিএনসিসির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার

রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ডিশ লাইনের তার খোলার একপর্যায়ে ঝুলন্ত বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে ডিএনসিসি কর্মী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ডিএনসিসির তিনটি গাড়ি ও পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুরসহ আগুন দেওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। সংবাদ সংগ্রহ করতে যাওয়া পেশাগত সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।

ঘটনা পরবর্তীতে বেলা ১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, নগরবাসীর নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে অবৈধভাবে দখলদারি করতে দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, “রাষ্ট্রীয় কাজে ও সাংবাদিক কিংবা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলাকারীরা মূলত ফ্যাসিবাদের দোসর। অবৈধ দখলের পক্ষে কেউ দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের তাণ্ডবের ঘটনায় দ্রুত মামলা দায়ের ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উচ্ছেদ কেন্দ্রিক এই বিশৃঙ্খলার কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী, ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি মিছিলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং দুপুর ১টার পর থেকে ওই সড়কে যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু