Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

দলীয় নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি মিষ্টি, স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২১ বার

 সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি নিজে জাতীয় সংসদে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনার পরপরই বিকেলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই প্রেস ব্রিফিং করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

পদত্যাগের পটভূমি: গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে রাজধানীর মিরপুরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সরকারি দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যেখানে ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও সামনে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগেই জানিয়েছিলেন, রাড্ডার ঘটনায় তদন্ত চলছে এবং অপরাধে সম্পৃক্ততা প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই বিতর্কের জের ধরে গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ পুরো কমিটি বিলুপ্ত করা হয়। এর পরদিনই তার সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু