Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

পিএসসির সুপারিশপ্রাপ্ত ৪৬ জনের নিয়োগের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৩ বার

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পরও বাদ পড়া ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন আগামী সোমবার জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসি থেকে মোট ৬৬৫ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল। তবে স্বাস্থ্য পরীক্ষায় আটজন বাদ পড়ায় চূড়ান্ত তালিকায় স্থান পান ৬৫৭ জন। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা কোনো ধরনের বৈষম্য বিবেচনায় নেওয়া হয়নি, বরং কয়েক ধাপে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

নিয়োগপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আত্মহত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদ সম্মেলনে সংরক্ষিত আসনের এমপি ‘মিষ্টি’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত রয়েছে।

এ ছাড়া রাজধানীতে হকারদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য কাউকে কর্মহীন করা নয়, বরং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, অপরাধকে কেবল অপরাধ হিসেবেই দেখা হবে এবং অপরাধ সংঘটিত হলে ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু