
মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ শেষ হতে চলেছে। আগামী ৭ অক্টোবরের পর থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বুধবার (১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা তালিকার চূড়ান্তকরণ প্রক্রিয়া তরান্বিত করতে আবেদন গ্রহণের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেজেটভুক্তির নির্ধারিত শর্তাবলি, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন জমা দেওয়ার বিস্তারিত নিয়মাবলি জানতে প্রার্থীরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা অফিসিয়াল গণবিজ্ঞপ্তি দেখতে পারেন।
অনলাইন ডেস্ক 
























