Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

জরিমানা ছাড়া ফিটনেস ও লাইসেন্স নবায়নের সুযোগ বিআরটিএর, ২৯ অক্টোবরের মধ্যে মালিকানা বদলের তাগিদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৯ বার

মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের মালিক ও চালকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের অতিরিক্ত জরিমানা ছাড়াই শুধুমাত্র নির্ধারিত ফি ও মূল কর পরিশোধ করে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ মিলছে। এই সুবিধা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, যেসব যানবাহনের কাগজপত্র কিংবা চালকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিলম্ব ফি ছাড়া বকেয়া নথিপত্র নবায়ন করে নিতে পারবেন।

মালিকানা হস্তান্তর না করলে বিপদে পড়বেন আগের মালিক
সংবাদ বিজ্ঞপ্তিতে যানবাহন বেচাকেনার পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বিআরটিএ উল্লেখ করে, অনেকেই গাড়ি বিক্রির পর নতুন ক্রেতার নামে নিবন্ধন বা মালিকানা হস্তান্তর করেন না।

ফলে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী ওই গাড়ির বিপরীতে জমা হওয়া অগ্রিম আয়কর, পরিবেশ সারচার্জ এবং আনুসঙ্গিক বকেয়া বা জরিমানার দায়ভার বাধ্য হয়েই আগের মালিকের ওপর গিয়ে পড়ে।

অনলাইনেই সম্পন্ন করা যাবে মালিকানা পরিবর্তন
গ্রাহকদের ভোগান্তি কমাতে মালিকানা পরিবর্তনের আবেদন ও আনুষঙ্গিক ফি পরিশোধের পুরো সেবাটি অনলাইনভিত্তিক করা হয়েছে। এখন থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BRTA Service Portal) ঢুকে প্রয়োজনীয় ফরম, মূল নথিপত্রের তথ্য এবং ফি জমা দেওয়ার রশিদ আপলোড করে খুব সহজেই ক্রেতা ও বিক্রেতা নিজ ঘরে বসেই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু