Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন গতি: ভারতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং প্রতিরক্ষা বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্যে ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই প্রতিবেশী দেশের মধ্যে সামগ্রিক সহযোগিতা প্রসার এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা অংশীদারত্ব আরও সুদৃঢ় করার কৌশলগত বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, জেনারেল ধীরাজ শেঠ চলতি বছরের ৩০ জুন ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন; এর আগে তিনি দেশটির উপ-সেনাপ্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এর আগে সোমবার ঢাকা থেকে হঠাৎ নয়াদিল্লি পৌঁছান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সেনাপ্রধানের পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও একান্তে বৈঠক করেন। একই দিনে ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে হাইকমিশনারের এই ধারাবাহিক বৈঠককে দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন ও বিভিন্ন কূটনৈতিক সূত্র সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকার প্রস্তুতি, বর্তমান অবস্থান ও দৃষ্টিভঙ্গি ভারতের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতেই হাইকমিশনারের এই সফর। এছাড়া দুই দেশের সম্পর্ক আরও মসৃণ করা এবং অমীমাংসিত নানা বিষয় সমাধানের ওপরও এই বৈঠকে জোর দেওয়া হয়েছে।

যদিও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও), পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত বিবৃতি দেওয়া হয়নি, তবে বর্তমান ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার বিচারে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর