Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সোমবার (১২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে এবং সঠিক তথ্য প্রদানে উৎসাহিত করতে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে (মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জা) প্রচারণার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী একযোগে থানা ও পরিবারের তথ্য সংগ্রহ শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারণার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

জুমার নামাজের আগে ৩ মিনিটের ঘোষণায় পরিবারের সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন বা ঘুষ দেওয়া থেকে সতর্ক থাকার বার্তা থাকবে। ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কেউ টাকা চাইলে তা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে, কারণ তথ্য প্রদানে কোনো অর্থের প্রয়োজন নেই।

২ মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ না পড়েন।

তথ্য সংগ্রহ বা কার্ডের নাম অন্তর্ভুক্তির নামে কেউ অর্থ দাবি করলে তা ১০৯৮ নম্বরে ফোন করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু