Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা: মালয়েশিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হিরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৪৮ বার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ ইহতেশামুল হক হিরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অধিকার করে তিনি দেশের জন্য এই অনন্য সম্মান বয়ে এনেছেন।

গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরবর্তীতে এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ী হিরার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখান থেকে কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে প্রথম স্থান অর্জনকারী হাফেজ হিরাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে—

৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ,

একটি সম্মাননা ট্রফি,

৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা মুসলিম পর্যটন প্যাকেজ এবং

৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

হাফেজ ইহতেশামুল হক হিরা সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের স্কুল শিক্ষক আনোয়ারুল হকের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। প্রতিযোগিতায় তার সাথে শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, এর আগেও এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা (যেমন—হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুর) বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ দেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু