Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ঝামেলা আমার জীবনের অংশ, এটা এখন উপভোগ করি” — পরীমনি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৩ বার

ব্যক্তিগত জীবন আর নানা আলোচনা-সমালোচনা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ চিত্রনায়িকা পরীমনির জন্য। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার একটি আপত্তিকর ভুয়া ভিডিও অন্তর্জালে ছড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে এবার বিষয়টি নিয়ে আর নীরব থাকেননি তিনি, সরাসরি গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন এবং প্রযুক্তি অপব্যবহারের শিকার নারীদের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার (১৯ অক্টোবর) একটি নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। এ সময় বারবার জীবনে ঝামেলা তৈরি হওয়া প্রসঙ্গে হাসিমুখেই তিনি বলেন, “আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।”

ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
প্রাথমিকভাবে বিষয়টি গায়ে মাখেননি জানিয়ে অভিনেত্রী বলেন, প্রথম তিন-চার দিন তিনি এ বিষয়ে কোনো পাত্তা দেননি। কিন্তু যখন দেখলেন এটি এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তখন প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন।

এআইয়ের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরীমনি বলেন, “বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই না লাগানোর কথা। কিন্তু কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে এমনটা হলে অনেকে সুইসাইডও করে ফেলে। এমন সংবাদ প্রায়ই দেখা যায়। তাই এ বিষয়ে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।”

প্রতিবাদে অনড় থাকার প্রত্যয়
এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এই অভিনেত্রী। তার এই প্রতিবাদী অবস্থানে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি। পরীমনির ভাষ্য, মানুষের এই সমর্থন ও সাহস জোগানোর বিষয়টি তাকে সঠিক পথে চলার শক্তি ও অনুপ্রেরণা জোগাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু