Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গুলশানে হিলটন হোটেলের থমকে যাওয়া আকাশচুম্বী ভবন: ২৪ তলার অনুমোদনে ৩৪ তলা নির্মাণ ও নানা অনিয়মের চিত্র

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২২ বার

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বর গোলচত্বরের দক্ষিণ পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি সুউচ্চ ভবন। ২৪ তলা ভবন নির্মাণের অনুমতি নিয়ে ক্ষমতার অপব্যবহার করে ৩৪ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে এই ভবনটি, যেখানে চালুর কথা রয়েছে বিশ্বখ্যাত ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট সেন্টার।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৬ জুন প্রথমে পাঁচটি বেজমেন্টসহ ১৫ তলা এবং পরবর্তীতে ২০১৬ সালের ১৮ এপ্রিল তা সংশোধন করে ছয়টি বেজমেন্টসহ ২৪ তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে ভবনের মালিক ডা. এইচ বি এম ইকবাল—যিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য—২৪ তলার পরিবর্তে ৩৪ তলা ভবন নির্মাণ করেন। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী ওই এলাকায় সর্বোচ্চ ২১০ ফুট উঁচুর অনুমোদন থাকলেও, বর্তমানে ভবনটির উচ্চতা ৩৪০ থেকে ৩৫০ ফুট পর্যন্ত হয়েছে বলে জানিয়েছে বেবিচক। অতিরিক্ত এই অংশ ভেঙে ফেলতে এরই মধ্যে নোটিশও পাঠানো হয়েছে।

ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে ২০১৬ সালে রাজউকের পক্ষ থেকে একাধিকবার কারণ দর্শানো ও চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। তবে এসব নোটিশ উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রাজউকের নোটিশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন ভবন মালিক।

বর্তমান পরিস্থিতি ও অর্থায়ন বিতর্ক
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভবনটির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে এর প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হলেও অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ বাকি রয়েছে এবং এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া ভবনটির নির্মাণ ব্যয় ও অর্থায়ন নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হিলটন হোটেলের নামে ব্যাংক থেকে কোনো ঋণ নেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু