
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় এক ছাত্রদল নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়া এলাকার সুজাত মিয়ার বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে প্রথমে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা বিভিন্ন ব্র্যান্ডের এই মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আমান উল্লাহ আমান উদয় (২৭) – সাধারণ সম্পাদক, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদল।
সুজাত মিয়া (৩৭) – বৈষ্ণবপাড়া গ্রাম।
মো. সিফাত (২০) – বৈষ্ণবপাড়া গ্রাম।
মো. রুবেল মিয়া (২৭) – গাজীপুর।
মো. ফুরকান হোসেন (১৯) – নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রাম।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউ
অনলাইন ডেস্ক 






















