Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর বেকারিকে অর্থদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৫ বার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের অভিযোগে ‘পিওর সুইটমিট অ্যান্ড বেকারি’ নামের একটি মিষ্টি ও বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য।

অস্বাস্থ্যকর পরিবেশ: কারখানায় অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

পণ্য দূষণ: মিষ্টি তৈরির সিরার ভেতর ময়লা ও মরা পোকার অংশবিশেষ পাওয়া গেছে। এছাড়া চিনির পাউডার রাখা হয়েছিল নোংরা বাক্সে এবং কুকিজের খামির ছিল ঢাকনাবিহীন।

অনুমোদনহীনতা: প্রয়োজনীয় বিএসটিআইয়ের লাইসেন্স এবং কাঁচামাল ক্রয়ের কোনো চালান দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে এই অভিযান চালানো হয় এবং অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিককে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত