Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান: পেলেন ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ ও সম্মানসূচক পিএইচডি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স-২০২৬’-এর ৪৩তম আসরে তাকে ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা পেশাজীবী ও কৃতী ব্যক্তিদের নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি জানাতে এ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মঞ্চে ইয়াশা সোবহানের এই অর্জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টাকেই আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ সম্মান অর্জন করেছেন।

একটি শিশুর শেখা, বেড়ে ওঠা ও সমাজে নিজের জায়গা করে নেওয়ার পথ যেন প্রতিবন্ধকতার কারণে কখনো থেমে না যায়—এই মূলমন্ত্রকে সামনে রেখেই এগিয়ে চলেছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষা, বিশেষ যত্ন এবং সার্বিক বিকাশের পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিশুদের লুকায়িত সক্ষমতার বিকাশ ঘটানো, তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং সমাজে তাদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করাই তার সামাজিক কল্যাণমূলক কাজের মূল লক্ষ্য।

ব্যবসায়িক নেতৃত্ব ও করপোরেট অঙ্গনের বাইরেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি এই ব্রত নিয়ে কাজ করছেন। উল্লেখ্য, ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সফলভাবে ব্যবসা পরিচালনা ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি তার এই মানবিক সম্পৃক্ততা সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তনের ধারাকে আরও গতিশীল করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু