Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গোলাপি আভায় মুগ্ধতা ছড়ালেন জনপ্রিয় এই অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৩১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

দেশের জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান আবারও নিজের নতুন একটি ফটোশুটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছেন। তার অনবদ্য রূপ এবং চিরসবুজ সৌন্দর্য যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজও ভক্তদের হৃদয়ে ঝড় তুলছে।

সম্প্রতি হালকা গোলাপি রঙের একটি স্যাটিনের পোশাকে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়—খোলা চুলের ঢেউ, নরম ও স্নিগ্ধ সাজ এবং তার নিজস্ব ফ্যাশন-ভাবনা ভক্তদের নজর কেড়েছে। কখনো চেয়ারে বসে আবার কখনো টেবিলে ভর দিয়ে ক্যামেরার সামনে বিভিন্ন পোজ ও মায়াবী অভিব্যক্তিতে পোজ দিয়েছেন এই তারকা।

পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’

অভিনেত্রীর এই নতুন রূপ দেখে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরাও। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়ে দিয়ে একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

পর্দার অভিনয়ের বাইরেও নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করা জয়া আহসান যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়ই ভক্তদের চমকে দিতে ভালোবাসেন, এই ফটোশুটটি তারই এক চমৎকার উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু