
প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও সমন্বয় বজায় রাখতে একসঙ্গে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এই বদলির আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী এই আদেশে সই করেছেন।
নিবন্ধন অধিদপ্তরের গত ২৬ রোববারের (২৬ অক্টোবর) স্মারকের প্রেক্ষাপটে প্রশাসনিক স্বার্থে এই কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
দায়িত্ব হস্তান্তর: বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে।
যোগদান: নতুন কর্মস্থলে যথাসময়ে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 
























