
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের ভিত্তিতে এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে বলে আদেশে জানানো হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 
























