Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন নেতৃত্ব: সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মানিক দিল্লির ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে তুঙ্গে রাজনৈতিক লড়াই: রাহুল বনাম বিজেপি “যুবসমাজ দেশের অন্যতম মূল্যবান সম্পদ, দক্ষ তরুণ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ”— ড. খন্দকার মারুফ হোসেন ছাত্রজীবনের রাজনীতি কর্মজীবনে প্রভাব ফেলতে পারবে না: নবীন কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশা গ্রেপ্তার, রিমান্ডে বন্ধু দীপ এলজিইডির ‘রিভার’ প্রকল্প পরিচালক আতিকুলের বিরুদ্ধে দুদক ও সিআইডিতে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলের কানুনগো শ্রীপদ দেবের পদোন্নতি ও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় নিয়ে বিতর্ক লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ১৫ কোটি টাকা ও ৩৭২ টন চাল-গম নয়ছয়ের অভিযোগে পিআইও প্রত্যাহার, জোড়া তদন্ত শুরু ময়মনসিংহে যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি: ১৮০ কোটির ব্যয় নিয়ে প্রশ্ন, গায়েব তদন্তের নথি

১৩ বছরের প্রেমের গল্প, মাত্র ১৫ মিনিটে নতুন জীবন: ক্যানসার জয় করার আগেই যেভাবে বিয়ে সারলেন হিনা খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার

দীর্ঘ ১৩-১৪ বছরের পথচলা, তবুও বিয়ের কথা কখনো মাথায় আসেনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর মরণব্যাধি ক্যানসার বদলে দিল সব হিসাব-নিকাশ। জীবনের কঠিনতম সময়ে এসে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিলেন ভারতীয় জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার সঞ্চালনায় একটি নতুন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের আকস্মিক বিয়ের পেছনের অজানা গল্প শেয়ার করেন হিনা।

জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাসার ছাদে নিতান্ত ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তখন অভিনেত্রীর শরীরে চলছে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা।

বিয়ের পেছনের আবেগঘন মুহূর্ত স্মরণ করে হিনা জানান, অসুস্থতার সেই কঠিন দিনে রকির সামনে দুটি পথ খোলা রেখেছিলেন তিনি। হয় রকি তাকে ছেড়ে নিজের মতো নতুন জীবন গুছিয়ে নেবেন, নতুবা তাকেই বিয়ে করবেন। কারণ, আগামীকাল কী হবে—সে বিষয়ে তিনি নিজেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

হিনার এমন কথার জবাবে তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যান রকি। অনুষ্ঠানে সানিয়া মির্জা কৌতূহল নিয়ে জানতে চান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা কি সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা হেসে জানান, ১৫ মিনিট তো দূর, তার চেয়েও অনেক কম সময়ে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা!

ক্যানসারের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দেওয়ার এই গল্প এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় রয়েছে, যা নতুন করে আবেগাপ্লুত করেছে হিনার ভক্ত-অনুরাগীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ