Dhaka ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন: পুলিশের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে মাঠে যুবদল ২৩ বছরের খরা কাটাতে ঢাকায় শুরু হচ্ছে সাফ মিশন, প্রথম ম্যাচেই ভুটানের মুখোমুখি বাংলাদেশ ৮ জোনে ভাগ হয়ে নামছে ই-রিকশা: জোন বদলালেই নিষিদ্ধ, জানা গেল নতুন যত নিয়ম গাজীপুরে শ্রমিক আন্দোলন ও মহাসড়ক অবরোধ: দেড় শতাধিক কারখানা ছুটি, সংঘর্ষে আহত পুলিশ-বিজিবি ও সংবাদকর্মী ফিরে চলুন কারখানায়, ন্যায্য মজুরির লড়াইয়ে আবারও ডাকব: শ্রমিক নেতারা কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭৭ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার ডিএমপির বিশেষ অভিযান: রাজধানীজুড়ে এক দিনে আটক ৪০৫, মামলা ৬২ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দ্রুতই শেষ হবে: ট্রাম্প অনিয়ম ও প্রশ্নফাঁসের ছায়া যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগে: তদন্ত প্রধানের পদোন্নতিতে চাকরিপ্রার্থীদের ক্ষোভ ভেটেলে রেকর্ড ভেঙে ফর্মুলা ওয়ানের নতুন ইতিহাস: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কিমি আন্তোনেল্লি

ঘুমের মধ্যে খিঁচুনি! ৩৩ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অনুজ ঠাকুর আর নেই। গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর মাত্র ৩৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হয়। ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ এবং ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

চলতি বছরের ৩০ অক্টোবর অনুজের এককালের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু রূপেশ সোনার ইনস্টাগ্রামে একটি শোকবার্তা দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে রূপেশ জানান, ঘটনার মাত্র ১০ দিন আগেই অনুজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। হঠাৎ এমন খবরে তিনি একেবারে স্তব্ধ হয়ে গেছেন। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঘুমের মধ্যেই খিঁচুনি হওয়ার ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিয়মিত শরীরচর্চা ও জগিং করা অনুজের জীবনযাপনের অংশ ছিল এবং তাঁর প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজার পরও তিনি ঘুম থেকে ওঠেনি। পরে তাঁর মা ঘরে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকের শুটিং সেটে প্রথম অনুজের সঙ্গে পরিচয় হয়েছিল রূপেশের। দীর্ঘ ১৭ বছরের এই বন্ধুত্বে তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন: পুলিশের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে মাঠে যুবদল