Dhaka ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

হাজিদের জন্য স্বস্তি: খাবার খরচ যুক্ত করেও ২০২৭ সালের হজের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমালো সরকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯১ বার

আগামী ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে, যার মধ্যে খাবার খরচও অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাজিদের আর্থিক চাপ কমাতে ও হজ ব্যবস্থাপনা আরও সহজ করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।

প্যাকেজ ও বিমান ভাড়ার বিস্তারিত:

  • প্যাকেজ-১: ২০২৬ সালে এই প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে ৭৫ হাজার ৩৫৪ টাকা কমিয়ে তা ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে (যার মধ্যে খাবার বাবদ ৩৯,১৩৬ টাকা অন্তর্ভুক্ত)।

  • প্যাকেজ-২: ২০২৬ সালে এই প্যাকেজ ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। ২০২৭ সালে ৫৩,২৩৩ টাকা কমিয়ে তা ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে (যার মধ্যে খাবার বাবদ ২৯,০০০ টাকা অন্তর্ভুক্ত)।

  • বিমান ভাড়া: বিমান ভাড়াও ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। ২০২৬ সালের ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকার স্থলে ২০২৭ সালে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

সাধারণত প্রতি বছর সেবা ও আনুষঙ্গিক খরচ বাড়লেও, এবার হাজিদের সুবিধার কথা ভেবে সরকার উল্টো খরচ কমানোর নজির গড়েছে।

অতিরিক্ত টাকা সরাসরি ফেরত: ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪,৩৮আই জন হজযাত্রী হজ পালন করেন। নির্ধারিত বাজেটের চেয়ে খরচ কম হওয়ায় উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে বিএফটিএনের (BEFTN) মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনায় এবং স্বচ্ছ ব্যবস্থাপনার কারণে সৌদি হজ মন্ত্রণালয়ও বাংলাদেশের এবারকার হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে বলে জানান ধর্মমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু