Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিআরইউ’র সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতা সন্ত্রাসী জাকিরের মামলা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দীর্ঘদিনের ভোগদখলকৃত সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য যুবলীগ নেতা, মাদক ব্যবসায়ী ও চিহ্নত সন্ত্রাসী মোহাম্মদ জাকির হোসেন আদালতে মামলা দায়ের করেছেন ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে এই সম্পত্তি ডিআরইউ ভোগ দখলে আছে। সংগঠনের সম্পত্তি রক্ষায় ডিআইরইউ আইনগত ও প্রশাসনিক সব ধরনের পদক্ষেপ নিবে। একই সঙ্গে সংগঠনের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তারা।

মাইনুল হাসান সোহেল বলেন, ‘আমরা জানতে পেরেছি, দীর্ঘদিন ধরে ডিআরইউর ভোগদখলে থাকা সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য সন্ত্রাসী জাকির হোসেন স্বৈরাচার আওয়ামী লীগের সময় ক্ষমতার অপব্যবহার করে ২০২২ সালে মামলা দায়ের করেছেন। অথচ দায়েরকৃত মামলায় ডিআরইউ কর্তৃপক্ষসহ স্বার্থসংশ্লিষ্টদের পক্ষভুক্ত করা হয়নি। বিষয়টি গোপন রেখে নিজের পক্ষে একতরফা রায় পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ডিআরইউ দীর্ঘদিন ধরে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখল করে আসছে। সংগঠনের সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিস্বার্থ চরিতার্থের চেষ্টা মেনে নেওয়া হবে না।

মাইনুল হাসান সোহেল আরও বলেন, ‘ডিআরইউর সম্পত্তি একতরফা রায় নেওয়ার পাঁয়তারা চলছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে মামলার প্রকৃত বিষয়বস্তু ও সংশ্লিষ্ট সব তথ্য আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, যুবলীগ নেতা ও সন্ত্রাসী জাকির হোসেনের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় নানা অভিযোগ করে আসছে। এলাকাবাসীর অভিযোগ, মারধর, পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, জায়গা-জমি দখল, চলাচলের রাস্তা দখল, সরকারি খাসজমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জাকির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে। মাদকাসক্ত জাকির ও তার অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর