
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সম্পূর্ণ সত্য ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, কনস্যুলার কর্মকর্তাদের কাছে আবেদনকারীদের আগের অভিবাসন সংক্রান্ত সব তথ্যের রেকর্ড থাকে। সাক্ষাৎকারে কোনো কিছু গোপন করা বা অসত্য তথ্য দিলে সাময়িক আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
বার্তাটিতে বলা হয়, ভিসা সাক্ষাতকার গ্রহণকালে কনস্যুলার অফিসাররা আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে আগেই অবগত থাকেন। ফলে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং ভুয়া কাগজপত্র জমা দেওয়া চরম ঝুঁকিপূর্ণ। আবেদনকারীদের সতর্ক করে দূতাবাস স্পষ্ট জানিয়েছে, প্রক্রিয়াজাতকরণের সময় শতভাগ সত্যতা বজায় রাখা উচিত; অন্যথায় স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।
অনলাইন ডেস্ক 

























