
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বে কূটনীতি ও মধ্যস্থতার পথ সুগম করতে তিন দিনের সরকারি সফরে পাকিস্তান পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তিনি রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছেছেন।
ইসলামাবাদ বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানান পাকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত নাবিল মুনির। সফরসূচি অনুযায়ী, জাতিসংঘ প্রধান দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন।
জাতিসংঘের এক মুখপাত্রের সূত্রে জানা যায়, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান সংঘাত নিরসন, কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার প্রচেষ্টাই মূল এজেন্ডা হিসেবে থাকবে।
অনলাইন ডেস্ক 

























