
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সুরক্ষা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছে উচ্চ আদালত প্রশাসন। আজ বুধবার (৭ অক্টোবর) রাতে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রাত ১১টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এলাকায় চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সর্বোচ্চ বিচারালয় ও এর আওতাধীন স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নির্দেশনাকালে জরুরি প্রয়োজনে সুপ্রিম কোর্ট এলাকায় ঢুকতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি বা চাহিদামাফিক এনআইডি কার্ড, পাসপোর্ট কিংবা নিজস্ব অফিশিয়াল পরিচয়পত্র সাথে রাখতে ও দেখাতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সুপ্রিম কোর্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 

























