Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

গ্যাসের দাম বৃদ্ধির চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন: ‘নবীন ফ্যাশন’কে ৫০ হাজার টাকা জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার

গ্যাসের দাম বৃদ্ধির ঘটনাকে কেন্দ্র করে ভুয়া ও চাতুর্যপূর্ণ প্রচারণার অভিযোগে রাজধানীর ফার্মগেটের পোশাক ব্র্যান্ড নবীন ফ্যাশন-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) অধিদপ্তরটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সম্প্রতি গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ানোর বিষয়টিকে ‘খুশির উপলক্ষ’ হিসেবে দেখিয়ে ২৫২ টাকা বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির লোভনীয় বিজ্ঞাপন প্রচার করেছিল প্রতিষ্ঠানটি। তবে অনুসন্ধানে জানা যায়, বিজ্ঞাপনে প্রতিশ্রুত দামে অনলাইন বা কোনো শারীরিক বিক্রয়কেন্দ্রে কোনো পাঞ্জাবিই পাওয়া যায়নি।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, গ্যাসের দাম বৃদ্ধিতে যখন সাধারণ মানুষ চরম অসন্তুষ্ট, ঠিক সে সময়ে এমন বিষয়কে কেন্দ্র করে আপত্তিকর ও খুশির বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ প্রতারণামূলক। ছাড় দেওয়া বা অফার দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও এভাবে চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই।

ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভুল স্বীকার করে ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে মুচলেকা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে