Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’

গ্যাসের দাম বৃদ্ধির চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন: ‘নবীন ফ্যাশন’কে ৫০ হাজার টাকা জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩২ বার

গ্যাসের দাম বৃদ্ধির ঘটনাকে কেন্দ্র করে ভুয়া ও চাতুর্যপূর্ণ প্রচারণার অভিযোগে রাজধানীর ফার্মগেটের পোশাক ব্র্যান্ড নবীন ফ্যাশন-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) অধিদপ্তরটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সম্প্রতি গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ানোর বিষয়টিকে ‘খুশির উপলক্ষ’ হিসেবে দেখিয়ে ২৫২ টাকা বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির লোভনীয় বিজ্ঞাপন প্রচার করেছিল প্রতিষ্ঠানটি। তবে অনুসন্ধানে জানা যায়, বিজ্ঞাপনে প্রতিশ্রুত দামে অনলাইন বা কোনো শারীরিক বিক্রয়কেন্দ্রে কোনো পাঞ্জাবিই পাওয়া যায়নি।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, গ্যাসের দাম বৃদ্ধিতে যখন সাধারণ মানুষ চরম অসন্তুষ্ট, ঠিক সে সময়ে এমন বিষয়কে কেন্দ্র করে আপত্তিকর ও খুশির বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ প্রতারণামূলক। ছাড় দেওয়া বা অফার দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও এভাবে চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই।

ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভুল স্বীকার করে ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে মুচলেকা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা