Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা প্রায় দুই হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং পরবর্তীতে বিকেলে এই দুই দফা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অভিযানের উদ্দেশ্য তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেকটি ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। রাস্তা ও ফুটপাত দিয়ে মানুষ নির্বিঘ্নে হাঁটবে এবং যানবাহন চলাচল করবে—এটাই স্বাভাবিক নিয়ম। অথচ দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত বন্ধ করে সেখানে স্থায়ী বাজারের মতো অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে বিগত ১৮ থেকে ২২ বছর ধরে একটি চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে এই বিশৃঙ্খল পরিস্থিতি বজায় রেখেছিল। এমনকি মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণের মতো অনিয়মের চিত্রও অভিযানে নজরে এসেছে।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমুখী উদ্যোগের কথা উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এর আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, আর তারই ধারাবাহিকতায় আজ মিরপুর ১ নম্বরে এই অভিযান পরিচালনা করা হলো। পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

পরাজিত শক্তি ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদদের হুঁশিয়ার করে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, কোনো ষড়যন্ত্র বা সমঝোতার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং অবৈধ দখলদারিত্ব রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের এমন কঠোর পদক্ষেপ সবসময় অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু